জামালপুরের মেলান্দহে ভুট্টার আড়ালে গাঁজা চাষ করতেন মো: সাইফুল ইসলাম (৪৮)। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জামালপুর গোয়েন্দা পুলিশের ডিবি-১ শাখার ওসি মো: নাজমুস সাকিব।
গ্রেফতার সাইফুল ইসলাম জেলার মেলান্দহের চর বানীপাকুরিয়া ইউনিয়নের রান্দুনীগাছা গ্রামের মরহুম নাদের সরকারের ছেলে।
ওসি নাজমুস সাকিব জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভুট্টা ক্ষেত থেকে দু’টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এসময় সাইফুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাইফুল গাঁজা চাষ ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় ডিবি পুলিশ ।





