চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২৫ বছর পর মো: জসিম উদ্দিন (৪৫) নামে হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো: জসিম উদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার বেতাগী ইউনিয়নের ঢেমিরছড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রাঙ্গুনিয়া থানার ২০০০ সালের হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জসিম উদ্দিন রাঙ্গুনিয়ার বেতাগী এলাকায় অবস্থান করার খবর পাই। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র : বাসস