চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিল্পকলা অ্যাকাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিতে অংশ নেন।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ’গান পরিবেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান সড়ক প্রদক্ষিণ করে নববর্ষ উদযাপন শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আকতার, সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, সিনিয়র মৎস কর্মকর্তা ম রাশিদুল হক, নির্বাচন কমিশন আবু জাফর ছালেহ, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউছার, ওসি (তদন্ত) তৈয়বুর রহমান, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।








