ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার পোড়াবাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল কুদ্দুছ মণ্ডল মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় পলাতক আসামি হিসেবে কুদ্দুছ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।





