মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় আনিছ মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো তিনজন আহত হন।

রোববার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার নলেরচর তালতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে। তিনি জামালপুর জেলা আদালতে আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। আর আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আনিছ মিয়া সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে অটোরিকশা যুগে জামালপুর আদালতে যাচ্ছিলেন। মেলান্দহ নলেরচড় তালতলা বাজার এলাকায় পৌছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আনিছের মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শফিকুল ইসলাম বলেন, বাড়ি থেকে আদালতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।