পার্বত্য জেলা বান্দরবানে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজন করা হ আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, বাংলাদেশ জামায়াত ইসলামীর বান্দরবান জেলা আমির এস এম আবদুচ ছালাম আযাদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে সেজেছে, আর এদেশ থেকে ফ্যাসিবাদের দোসররা পালিয়েছে। রক্ত দিয়ে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, আর কোনো ফ্যাসিবাদ যাতে নতুনভাবে গজাতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।








