চাঁদপুর শাহরাস্তি থানার দাদিয়াপাড়া মানবকল্যাণ সংস্থা’র ছয় বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ১২০০ অসহায় রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
শুক্রবার (২ মে) সংস্থাটির অফিস সংলগ্ন ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের পর বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত অন্তত ১২০০ জন হতদরিদ্র রোগীদের রোগ নির্ণয়ের লক্ষ্যে শারীরিক পরীক্ষা করানো হয়। প্রাথমিক রোগ নির্ণয় শেষে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশিভাগ রোগী নিম্নআয়ের। যাদের মধ্যে নারী-শিশুও ছিলেন।
স্থানীয়রা দাদিয়াপাড়া মানবকল্যাণ সংস্থার ফ্রি মেডিক্যাল ক্যাম্পের এ সেবা পেয়ে রোগীরা জানান, শহরে তাদের চিকিৎসাসেবা ও টেস্টের জন্য অনেক টাকা খরচ হয়। তবে এই ক্যাম্পে তারা বিনামূল্যে চিকিৎসা, টেস্ট এবং প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
দাদিয়াপাড়া মানবকল্যাণ সংস্থার মঞ্জুর হোসেন সজিব বলেন, ‘দাদিয়াপাড়া মানবকল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক জনসেবামূলক সংগঠন। সংগঠনটি ১৭ নম্বর রায়শ্রী (উত্তর) ইউনিয়নের তরুণদের উদ্যোগে গড়ে উঠেছে। এলাকার চাকরিজীবী, মৎস্যজীবী, ব্যবসায়ীরা ও প্রবাসীরা এই সংগঠনের আর্থিক সহায়তা প্রদান করে থাকেন।’
শুক্রবারের এ ক্যাম্পে চারজন এমবিবিএস চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন।
এ মেডিক্যাল ক্যাম্পে দায়িত্বরত ছিলেন ডা: আবদুল্লাহ আল মুহাইমিন, মেডিসিন বিশেষজ্ঞ, এমবিবিএস (ঢাকা) সিসিডি (বারডেম), ডা: শাহনাজ ইরফাত সাথী, এমবিবিএস (সি.ইউ) পিজিটি (গাইনী অ্যান্ড অবস) সিসিডি (বারডেম)।
এতে চারজন এমবিবিএস চিকিৎসকসহ সাতজনের মেডিক্যাল টিম ও চক্ষু, মেডিসিন, প্রসূতি ও নারীস্বাস্থ্য, দন্ত, নাক-কান গলা, শিশু ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞদের সমন্বয়ে সেবা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি





