কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদীতে দাওয়াতি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন জামায়াতের এ দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো: রমজান আলী।

মুমুরদিয়া ইউনিয়ন শাখার আমির ওসমান গনি মারাজের সভাপতিত্বে সেক্রেটারি হাফিজুর রহমান ও সহ-সেক্রেটারি মোস্তাকিম হাসানের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাংবাদিক সামসুল আলম সেলিম, উপজেলা আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের জামায়াত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান ভূঁইয়াসহ অন্য নেতারা।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতারা এবং মুমুরদিয়া ইউনিয়নের নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।