খুলনায় সাহেব আলী গাজীকে(৪০) বটি দিয়ে খুন করেছে তার আপন বড় ভাই শহীদুল ইসলাম।

শুক্রবার (৩০ মে) দুপুরে কয়রা উপজেলার উলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক শহীদুল ইসলাম গাজীকে গ্রেফতার করেছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান, শুক্রবার দুপুরে শহীদুল ইসলাম তার স্ত্রীকে মারপিট করে দড়ি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দিয়েছিলেন। মহিলার আর্তচিৎকারে পাশের বাড়ি থেকে দেবর সাহেব আলী ছুটে এসে বাঁচাতে যায়। তখন শহিদুল হাতে থাকা শাবল দিয়ে সাহেব আলীকে আঘাত করলে সাহেব আলী মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর শহিদুল বটি দিয়ে ছোট ভাই সাহেব আলীকে জবাই করে।

এ সময় শহিদুলের বউয়ের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হলে ঘাতক শহিদুল বিল পার হয়ে বারপোতা গ্রামের একটি বাড়িতে গিয়ে মহিলাদের শাবলের ভয় দেখিয়ে আশ্রয় নেয়। পরে গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ তাকে আটক করে।