সারাদেশ

ফেনীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার

ফেনীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার
অভিযুুক্ত ছাত্রদল নেতা জিল্লুর রহমান · নয়া দিগন্ত

ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনীর সময় এর চিফ রিপোর্টার আরিফ আজমকে প্রাণনাশের হুমকি দিয়েছেন জিল্লুর রহমান নামে এক ছাত্রদল নেতা। জিল্লুর ফেনী জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক।

আজ সোমবার (২৮ এপ্রিল) দৈনিক ফেনীর সময়-এ ‘ফেনী কলেজ গেটে ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে জিল্লুর রহমান ক্ষুদ্ধ হয়ে আরিফ আজমকে ফোনে হুমকি দেয়। এ বিষয়ে আরিফ আজম ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

আরিফ আজম জানান, দুপুর ১২টার দিকে জিল্লুর রহমান তার ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে ফোন করে প্রাণনাশের (মার্ডার করার) হুমকি দেয়।

দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বিষয়টি উদ্বেগজনক। হুমকির ঘটনাটি তাৎক্ষণিক জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

বিষয়সমূহ