বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের স্পেশাল টু অ্যাসিস্ট্যান্ট ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে তার শক্তিশালী অবস্থান। পতিত ফ্যাসিস্ট সরকার স্বনির্ভর আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। সময়ের পরিবর্তনে তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। শহীদ জিয়ার সোনালি অর্জন তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে শহীদ জিয়া গ্রন্থমেলা শুধু সিলেট নয়, গোটা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।’
মঙ্গলবার (২০ মে) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১১ দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলা- ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীদেরকে ইতিহাস জানতে হবে। আর ইতিহাস জানতে হলে বেশি করে বই পড়তে হবে। বই পড়ায় উদ্বুদ্ধ করতে শহীদ জিয়া গ্রন্থমেলা একটি সময়োপযোগী সাহসী উদ্যোগ। এ ধরনের উদ্যোগে পৃষ্ঠপোষকতা দেয়া আমাদের কর্তব্য। একইসাথে শহীদ জিয়ার ১৯ দফা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে হবে।’
এদিকে বেলুন উড়িয়ে গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথিসহ উপস্থিত অন্য অতিথিরা।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি কবি সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান, সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুম, যুক্তরাষ্ট্র মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আলোর অন্বেষণের সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের সিলেট বিভাগীয় সাংবাদিক এম জে এইচ জামিল।
কবি কামাল আহমমের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, দৈনিক সোনালি সিলেটের সম্পাদক খায়রুল আলম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ ইমরান, সৈয়দ মিনার আলী, জাবেদ আহমদ, কৃষক দলের সহ-সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস, জেলা মহিলা দলের সহ-দফতর সম্পাদক জাহানারা আহাদ রুবিন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলা আহ্বায়ক জসিম উদ্দিন।
এছাড়া জসিম বুক হাউস সাহিত্য পরিষদ সভাপতি কবি ছয়ফুল আলম পারুল, কবি আজমল আহমদ, প্রকাশক জসিম উদ্দিন, দো-আঁশ প্রকাশনী স্বত্বাধিকারী লুৎফর রহমান তোফায়েল, কবি কমল সাহিত্য পরিষদ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, আলোর অন্বেষণ সহ-সভাপতি তফাজ্জুল হক সুমন, প্রচার সম্পাদক আল-আমীন, ছড়াকার ছাদির হোসেন, কবি সাজ্জাদ আহমদ সাজু, কবি ও সংগঠক রিপন মিয়া, কবি মুহাম্মদ সুয়েজ হোসেন, মুজিবুল হক রাহাত, ইয়াসিন আহমদ মান্না, এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব আহমদ, কবি নিশাত ফাতেমা, কবি হামিদা আব্বাসী, ফাতেহা বেগম, ছড়াকার নাইমুল ইসলাম গুলজার, ইব্রাহিম আলী ও রেদোয়ান আহমদ রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
কমল সাহিত্য পরিষদ সিলেটের আয়োজনে করা এ মেলা ৩০ মে পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।








