জামায়াতে ইসলামী বাংলাদেশ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে ‘আল্লাহর আইন চাই, সৎ লাকের শাসন চাই’ স্লোগানে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকেলে এ জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলার নিগুয়ারী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জনসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ মো: জালাল উদ্দিন।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সজীবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির এবং ময়মনসিংহ-১০ (পাগলা-গফরগাঁও) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাস্টার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা প্রিন্সিপাল আবুল তালেব, সহ-সেক্রেটারি আতিকুর রহমান হীরা ও নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: শফিকুল ইসলাম খান (অব: বিজিবি) প্রমুখ।








