সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, `সরাইল বিএনপির ঘাঁটি এটি আবারো প্রমাণিত হলো। আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নানা নিপীড়ন সহ্য করে আন্দোলন চালিয়ে গেছেন।’

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা সদরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি আয়োজনে একথা বলেন তিনি।

বিএনপির নেতারা দাবি করেন, ‘গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ‘ফ্যাসিবাদী সরকারের’ পতন ঘটে। সেই ঐতিহাসিক দিনের স্মরণে আজকের এ বিজয় র‌্যালি।’

র‌্যালি শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর।

এ সময় সভায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল করিম রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার, উপজেলা জাসাস আহ্বায়ক আহসানুল করিম রিপন ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালিদ প্রমুখ।