গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে ২৭ বছর বয়সী যুবক মাজেদুল ইসলাম মিয়াদের হিটারে রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উত্তরায় তুরাগ এলাকায় ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
মৃত মাজেদুল উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন (ফকির বাড়ি) গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো: জনাব আলীর ছোট ছেলে। তিনি এক বছর যাবত একটি বে-সরকারি কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে মাজেদুল ভাড়াটিয়া বাসায় হিটারে ভাত রান্না করছিলেন। এসময় তিনি বৈদ্যুতিক শক খেয়ে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেশী চাচা নূরুল হক লিমন জানান, অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের করুণ মৃত্যু হয়েছে।















