রাজধানী ঢাকা থেকে সিলেট যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) ভোররাতে তাদেরকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাকিরুল আলম জাকির।

পুলিশ সূত্রে জানা গেছে, যুবলীগের এ দুই নেতা ঢাকা উত্তরার ১৭ নম্বর সেক্টরের একটি বাসায় থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশের একটি দল তাদেরকে গ্রেফতার করে।

এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপির) কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, সিলেটের দুই যুবলীগ নেতা ঢাকায় গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে। তারা বর্তমানে পল্টন থানায় আছেন। সিলেট থেকে খোঁজ নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির ও রেজাউল ইসলাম রেজার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর তারা আত্মগোপনে ছিল।