বেগমগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেছেন নোয়াখালী-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।

শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের তিনটি পটেন্টে এ সংস্কারের কাজ উদ্বোধন করা হয়।

এ সময় জামায়াতে ইসলামীর একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: গিয়াস উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো: আলী শহীদ, উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি মোসলেহ উদ্দিন জায়েদ, ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন মিঝি, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মো: সামছুল হুদা সাবুসহ জামায়াত ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।