জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট-১ আসনের এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘ইসলামী আন্দোলনের কর্মীদের একমাত্র লক্ষ আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা ভালো ও কল্যাণকর কাজের মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করতে চাই। একটি ইনসাফভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এজন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী নির্বাচনে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলনের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।’
সোমবার (২ জুন) সিলেট মহানগরীর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলার সর্বস্তরের ইসলামী আন্দোলনের নেতাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় জামায়াতের নেতৃত্ব পরীক্ষিত। আমাদের জাতীয় নেতারা বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন কিন্তু কেউ একটি টাকা দুর্নীতির প্রমাণ দেখাতে পারেনি। আমাদের সেই সৎ আদর্শবান দায়িত্বশীলদেরকে বিচারের নামে অবিচার চালিয়ে শহীদ করা হয়েছে। আমরা আমাদের শহীদদের দেখানো পথে চলতে চাই। সততার দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদেরকে জনগণের সেবা করার সুযোগ দিন, আমরা সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেবো। ইনশাআল্লাহ।’
সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দিনের সভাপতিত্বে, সেক্রেটারি মাওলানা আল ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরের জামাতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন ও সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু প্রমূখ।
অন্যদের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াত নেতা অ্যাডভোকেট মমিনুজ্জামান, আব্দুল লতিফ লালা মেম্বার, আমিনুর রহমান, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জৈন উদ্দিন, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সিদ্দিকুর রহমান আজাদ, ছাত্রশিবির সদর উপজেলা দক্ষিণের সভাপতি কাউসার আহমদ লাহিন, সদর উত্তর সভাপতি রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উত্তর থানা সভাপতি শাহাবুদ্দিন, সদর পূর্ব সেক্রেটারি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রমূখ।
মতবিনিময় সভায় সদর উপজেলা জামায়াতে ইসলামী, মহিলা বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার দায়িত্বশীলাগণ উপস্থিত ছিলেন।








