সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি জনগণের কল্যাণে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর কুমারপাড়ার একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত থানা দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘দায়িত্বশীলদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার মাধ্যমে দায়িত্বশীলদের ভূমিকা আরো কার্যকর করতে হবে।’

রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমির ডা: মোহাম্মদ জাহাঙ্গীর এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।

বিশেষ অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি এবং সভাপতির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং জনগণের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করা, দায়িত্বশীলদের ভূমিকা ও করণীয় এবং বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এতে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানার দায়িত্বশীলবৃন্দ অংশ নেন।