দৈনিক নয়া দিগন্তের ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা সৈয়দ মোহাম্মদ মাসুদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, তিনি কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া তিনি কলেজের শিক্ষাকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ফটিকছড়ি প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় সাংবাদিকতায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।

তার মৃত্যুতে ফটিকছড়ি প্রেস ক্লাব, স্থানীয় সাংবাদিক মহল ও বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং তার রুহের মাগফিরাত কামনা করেছে।

জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা মিডিয়া ও সাংবাদিক বিভাগের শোক

ফটিকছড়ি উপজেলা মিডিয়া ও সাংবাদিক বিভাগের সভাপতি তরুণ ও সাহসী সাংবাদিক নেতা সৈয়দ মো: মাসুদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা মিডিয়া ও সাংবাদিক বিভাগের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সেক্রেটারি সাংবাদিক আবুল বাশারসহ চট্টগ্রাম উত্তর জেলা মিডিয়া ও সাংবাদিক বিভাগ।

নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।