তীব্র গরমে সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়ায় বেঁকে গেছে রেললাইন। ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল ওই রুটের রেল যোগাযোগ।
মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের লংলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ।
পরে রেলকর্মীরা পানিসহ অন্য সরঞ্জামাদি দিয়ে রেললাইন ঠাণ্ডা করলে বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-আখাউড়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে চালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।








