ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের ঘিওরে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিরাজুল ইসলাম শেখ (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৮ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের পঞ্চরাস্তা ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম শেখ দৌলতপুর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মো: ঠান্ডু শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর থেকে ছেড়ে আসা স্বাধীনতা পরিবহনের একটি বাসের সাথে বরংগাইল থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল-আরোহী সিরাজুল ইসলাম শেখ মারা যান। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য

জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।