জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দীন ইসলাম বিনয় নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের মধ্য টাংগারী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দ্বীন ইসলাম বিনয় টাংগারী পাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে একই গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল বিনয়। খেলতে খেলতে নানার বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
দীর্ঘ সময় নানা-নানীসহ বাড়ির লোকজন তাতে খোঁজাখুজি করে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। পরে পুকুর থেকে বিনয়ের লাশ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ পুকুরের পানিতে ডুবে শিশুর মত্যুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।





