নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৩০ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে নোয়াখালীর বেগমগঞ্জ আইটি ইনকিউবেশন সেন্টার নোবিপ্রবির নিকট হস্তান্তর করার অনুরোধ জানান নোবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর।

এছাড়াও ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন এবং তথ্য, প্রকৌশল ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি নোবিপ্রবি ভাইস চ্যান্সেলরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেন।