বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করায় তাৎক্ষণিক আনন্দ মিছিল হয়েছে ফরিদপুরে।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বের হয়ে আনন্দ মিছিলটি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার মুখ্য সংগঠক আনিসুর রহমান সজল, জিহাদুল ইসলাম রত্ন প্রমুখ।

বক্তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং ৩০ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণে করায় সরকারকে ধন্যবাদ জানান।