‘মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা’ প্রতিপাদ্যে বরগুনা জেলা জামায়াতের সদস্যদের (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরগুনা নূরে হেরা দাখিল মাদরাসা হল রুমে এ শিক্ষা শিবির চলে।
অনুষ্ঠানে জেলার ৬টি উপজেলার রুকনরা অংশ নেন। বরগুনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো: মহিবুল্লাহ হারুনের সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযয়ম হোসাইন হেলাল, বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।








