মুন্সীগঞ্জে পুলিশ সুপার ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এই বৈঠক হয়।
সভায় সংবাদকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং তথ্যপ্রবাহ উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন।
পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগিতার প্রশংসা করে বলেন, সঠিক তথ্য ও ইতিবাচক যোগাযোগ নিরাপত্তা ব্যবস্থাকে আরো কার্যকর করে। তিনি মাঠ পর্যায়ের কার্যক্রম স্বচ্ছ রাখা এবং জনসেবামুখী পুলিশিং জোরদারের বিষয়ে মত দেন।
পাঁচচরের সহিংসতা, স্কুল আঙ্গিনায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম, মাদক ব্যবসা, অবৈধ বালু ব্যবসা, বিট অফিসারদের বিভিন্ন অনিয়মের বিষয়ে তুলে ধরেন।
পুলিশ সুপার মো: মেনহাজুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানা ও ইউনিটের কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।








