‘দেখে শুনে পথ চলি, নিরাপদে ঘরে ফিরি’ চকরিয়া উপজেলার মহাসড়ক সংলগ্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে তার স্ব-সচেতনাতামূলক সপ্তাহব্যাপী এক কর্মশালায় চিরিঙ্গা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি আরিফুল আমিন এ দিক নির্দশনা দেন।
বৃহস্পতিবার (৩ জুলাই ) হারবাং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া এলাকার চিরিঙ্গা হাইওয়ে সংলগ্ন স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের সড়ক ব্যবহার, চলাচল ও পারাপার করতে গিয়ে এ কোমলমতি শিশুরা অকালে ঝড়ে পড়ে। তাই তাদেরকে সতর্ক করারা জন্য ওসি নিজ উদ্যোগে এক সপ্তাহে ধরে এ কর্মশালা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, চিরিংগা হাইওয়ে থানাধীন উত্তর বরইতলি ও হারবাং এলাকার সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয় সমূহে এ কর্মসূচি পালন অব্যাহত থাকবে। আজ কর্মশালায় হারবাং বিদ্যালয়ের ২০০ থেকে ২৫০ ছাত্র-ছাত্রী অংশ নিয়ে আনন্দ বোধ করেন এবং এতে শিক্ষক ও অভিভাবকরা এ কর্মসূচির সফলতা কামনা করেন।








