কুষ্টিয়ায় দলবল নির্বিশেষে সকল স্তরের হাজার-হাজার নারী-পুরুষের উপস্থিতিতে সোমবার দুপুরে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এবং মজলুম ফিলিস্তিনদের সমর্থনে এই বিক্ষোভ মিছিলটি বের হয় ‘বাংলাদেশ’ ব্যানারে।
সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের ইসলামীয়া কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়। শহরের ব্যস্ততম এনএস রোড হয়ে মজমপুর গেট হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ রোডের চৌড়হাস মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
সেখানে সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন জেলা আলেম, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রায় চার কিলোমিটার মাইল দূরত্বের বিক্ষোভ মিছিলে শতশত নারীরাও অংশগ্রহণ করেন। নানা রঙের পতাকা ও ফেষ্টুন নিয়ে ফিলিস্তনিদের সমর্থনে স্লোগান দিতে থাকে।








