ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষক দোলায়েত হোসেন হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ১২ জন আহত হয়েছেন।
বুধবার (২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ১নম্বর বাগান বাজারের গার্ডের দোকান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
মানবন্ধনে অংশ নেয়া বাচ্চু নামে এক ব্যক্তি বলেন,‘শরীফ, জাকির ও রবিউলের নেতৃত্বে প্রায় ৩০ জন সশস্ত্র লোক পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এতে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা এ হামলার বিচার দাবি জানাচ্ছি।’
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: শামসুদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।’





