নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল (৬৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকার বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুর সময় তিনি এক ছেলে স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি ডায়াবেটিক ও হার্টের সমস্যায় ভোগছিলেন।

আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলায় রেলওয়ে ময়দানে, বাদ জুমায় বাড্ডা মাদরাসা মাঠে জানাজা শেষে একই গ্রামের মরহুমের নিজ বাড়ীর পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো: শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন গভীর শোক প্রকাশ করেন।