ঈদুল আজহা ছুটিতে টানা ১০ দিন বন্ধ থাকার পর যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় চালু হয়েছে।
রোববার সকাল থেকে কর্মচাঞ্চল্যতা ফিরে এসে বেনাপোল বন্দর এলাকায়। টানা ছুটির শেষে কাস্টমস ও বন্দর কর্মকর্তারা কর্মস্থলে যোগ দিয়েছেন।
বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার জানান, ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন সরকারি ছুটি ছিল। এ সময় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। চলছে বন্দরে লোড-আনলোড কার্যক্রম।
প্রথম দিনে কাস্টম হাউজে ব্যবসায়ীদের উপস্থিতি কম থাকায় কর্মকর্তারা সকাল থেকে দুপুর পর্যন্ত কাটিয়েছেন একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে।
বেনাপোট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, ঈদের ছুটিতে টানা ১০ দিন বেনাপোল কাজের সকল কার্যক্রম বন্ধ ছিল। অনেক ব্যবসায়ী এখনো এলাকায় এসে পৌঁছায়নি। কাস্টমস হাউজেও কাজকর্ম কম থাকলেও কাস্টমস কর্মকর্তারা সকলেই কর্মস্থলে যোগ দিয়েছেন।








