জামালপুরে অপারেশন ডেভিল হান্টের আওতায় গত দু’দিনে ৩৭৬ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ।
জেলা পুলিশের ডিএসবি সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের আওতায় নাশকতাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গত ৯ ও ১০ এপ্রিল একাধিক অভিযানে ৩৭৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী ১২৬ জন, যুবলীগের ৩০ জন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ৪২ জন, সেচ্ছাসেবক লীগের ১২ জন, শ্রমিক লীগের ৪ জন, মৎসজীবী লীগের ১ জন, কৃষক লীগের ৭ জন, তাঁতী লীগের ৩ জন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ১ জন, মাদক কারবারি ১২৯ জন, অবৈধ অস্ত্রধারী ১ জন, চোরাকারবারী- ছিনতাইকারী-ডাকাত ২০ জনসহ মোট ৩৭৬ জনকে গ্রেফতার করা হয়।





