ফেনীতে জামায়াতে ইসলামীর আয়োজনে একটি রাত্রিকালীন মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

শুক্রবার (২০ জুন) রাতে শহরের সদর হাসপাতাল মোড়ে ফেনী টার্প এক্সপ্রেস মাঠে সংগঠনের যুববিভাগ আয়োজিত এই টুর্নামেন্টে জামায়াত নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

জামায়াতের শহর যুববিভাগের সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির মুফতি আবদুল হান্নান।

এছাড়া জামায়াতের শহর যুববিভাগের সেক্রেটারি রেদোয়ান আহমেদ আরিকের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সামাউন হাসান এবং ইসলামী ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শফিকুল ইসলাম।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড আমির রুহুল আমিন, ১১ নম্বর ওয়ার্ড আমির আবু তৈয়ব, ৩ নম্বর ওয়ার্ড আমির সুলতান মাহমুদ ফারুকী, সেক্রেটারি একরামুল হক প্রমুখ নেতাকর্মীরা।

উল্লেখ্য, টুর্নামেন্টে ৩-১ গোলে ৩ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন এবং ১৭ নম্বর ওয়ার্ড রানার্সআপ হয়। মুফতি আবদুল হান্নান চ্যাম্পিয়ন দলের প্রতিটি খেলোয়াড়কে উপহার স্বরূপ ট্র্যাক স্যুট প্রদান করেন।