ঢাকার সাভারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সাইফুল ইসলামের সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা আব্দুল রহিম মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।














