খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন হরিজন কলোনীতে ছুরিকাঘাতে সবুজ হাওলাদার(৩৭) নামের এক যুবক খুন হয়েছেন। তবে খুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার (২ জুন) রাতে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ হাওলাদারের বাড়ি কেএমপির লবণচরা থানাধীন চক্রাখালী এলাকায় বলে জানা যায়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এখনও বিস্তারিত জানা যায়নি।

অপরদিকে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুরিকাঘাতে আহত সবুজকে নেয়ার পর জরুরি বিভাগের কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণার সাথে সাথেই একদল লাশ নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। এ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে দুই পক্ষের ধস্তাধস্তি হয়। ঘটনার সময় সেখানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।