রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউর রহমান স্বাধীনকে।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত দেড়টায় রংপুর মহানগরীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালযয়ের প্রধান ফটকের সামন থেকে তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মহম্মদ আতাউর রহমান জানান, গ্রেফতার স্বাধীন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি। তার বিরুদ্ধে গেল বছর ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন পথচারী আবু সাঈদ। এ ঘটনায় গেল বছর ৭ নভেম্বর আবু সাঈদ বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলার ৩০ নম্বর এজহার নামীয় আসামি তিনি। স্বাধীন নগরীর কামারপাড়া এলাকার মৃত মমতাজ উদ্দিনের পুত্র।
পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানান, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বৈষমবিরোধী আন্দোলন দমাতে রংপুরে সংঘটিত হামলাগুলোর পরিকল্পনা ও হামলার ঘটনার মাস্টারমাইন্ডের অন্যতম স্বাধীন। হামলা ছাড়াও অর্থ যোগানদাতা হিসেবেও তার নাম তদন্তে পাওয়া গেছে।
অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।





