চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে একই পরিবারের দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে নদীর দুটি পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ২৭ বছর বয়সী আবদুল কাইয়ুম ও চার বছর বয়সী ভাগ্নি হোজাইফা বেগম ও চার বছর বয়সী মাসুদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদুল ও হোজাইফা সকালে কাকারা মাঝেরপাড়ি মাতামুহুরী সেতুর বেয়ারীপাড়া পয়েন্টে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার বিকেলে আবদুল কাইয়ুম চকরিয়া পৌরসভার জালিয়াপাড়া মণ্ডলপাড়া খেয়াঘাট এলাকায় নদীতে ডুবে যান। আজ বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





