নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) ভোরে সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া এলাকার একটি বাড়িতে এই অভিযান চালানো হয়।

গ্রেফতার মাদককারবারি রুবেল ওই গ্রামের মরহুম রুহুল আমীনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুবেল বাইরে থেকে থেকে গাঁজা এনে এলাকায় পাইকারী ও খুচরাভাবে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ রুবেলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়ন কক্ষের টিনের বাক্সের ভিতর থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে এবং তাকে আটক করা হয়।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, রুবেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ পুলিশের কাছে ছিল। সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।