নাটোরের লালপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে রাহাত আলী (২৪) নামে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার করিমপুর রেলগেট এলাকায় আব্দুল পুর হতে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা থেকে পড়ে এ ঘটনা ঘটে।
আহত রাহাত আলী পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। চলন্ত অবস্থায় হঠাৎ ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় কাটা পড়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।








