‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রিয় মানুষ সবসময় ঐক্যবদ্ধ’বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো: কামরুল হুদা।
ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৭ জুন) ও রোববার (৮ জুন) ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
কামরুল হুদা বলেন, ‘তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের পরামর্শে চৌদ্দগ্রামের সব ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মীরা গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছে। এতে দলের সাংগঠনিক ভিত্তি আগের চেয়ে মজবুত হয়েছে। আগামীতেও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রিয় মানুষরা সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেবে।’
চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে উজিরপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে কামরুল হুদার নিজ বাড়িতে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতি বছরের ন্যায় এবারো ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন প্রতাপপুর গ্রাম বিএনপির নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। পুরো এলাকা রঙ বেরঙের গেইট ও ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায়। অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল নামে ও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত শুভেচ্ছা বিনিময়ের সময় চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশিদ মজুমদার, সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, নুরুন্নবী পাটোয়ারী নুরু, গিয়াস উদ্দিন, আবদুর রহমান আলমগীর, রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য কাজী শাহীন রেজা, জিয়াউর রহমান জেবু, ডা: আনোয়ার হোসেন, খন্দকার আল আমিন খোকন, ডা: মাইন উদ্দিন মজুমদার, চৌদ্দগ্রাম পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী রাকিবুল আহসান মহব্বত, গাজী শহিদুর রহমান, ফরিদ আহমেদ শাহীন, সদস্য দুলাল পাটোয়ারী, মো: আলী পাটোয়ারী, আবদুল মান্নান বেপারী, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল হাসনাত মিঞা মো. জোবায়ের, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, যুগ্ম-আহ্বায়ক এম এ খায়ের মজুমদার, শহীদুল ইসলাম, আবুল হাসেম, নুর মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম শামীম, শরীফ হাসান, চৌদ্দগ্রাম পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা কৃষকদলে সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া জসিম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবদুর রাজ্জাক রাজু, উপজেলা তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ দাউদ, উপজেলা ছাত্রদল নেতা মাছুম বিল্লাহ, ফখরুল ইসলাম, আবির আব্দুল্লাহ চৌধুরী, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মাসুদ রানা সুজন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম হোসেন অনিকসহ চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, কৃষকদল, ছাত্রদল, মৎস্যজীবী দলের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।








