গাজিপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি নেতাকমীরা।

হামলার খবরে রোববার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় দলের নেতাকর্মীরা সমবেত হয়ে মিছিল করে সমাবেশে মিলিত হন।

সমাবেশে তারা হাসনাতকে হত্যা চেষ্টার সাথে জড়িতদের অবিলম্বে শাস্তির দাবি জানান।

উপস্থিত ছিলেন এনসিপি নেতা ডা: আব্দুল্লাহ সানি, আহমেদ সাব্বির, মোশারফ হোসেন স্বপন প্রমুখ।