মাদারীপুরের কালকিনিতে পাটখেত থেকে এলজিইডি’র সাবেক অফিস সহকারী আব্দুল জলিল শিকদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল জলিল শিকদার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি গ্রামের আহম্মদ শিকদারের ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শনিবার দুপুরে ওই এলাকার একটি পাটক্ষেতে আব্দুল জলিল শিকদারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এটি হত্যাকাণ্ড দাবি করলে ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।