জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, ‘জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে নেতাকর্মীরা সমাজের মানুষের কল্যাণে কাজ করছে।’

মঙ্গলবার (১০ জুন) চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ডলি রিসোর্ট মিলনায়তনে আলকরা, গুণবতী ও জগন্নাথদীঘি ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ মো: তাহের বলেন, ‘একনিষ্ঠ কর্মীরা মর্নিং টু মর্নিং কাজের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে। আর মহান আল্লাহ জামায়াতে ইসলামীকে বাংলাদেশে অন্যতম প্রধান দলে রুপান্তরিত করেছেন। এ সুযোগে সমাজে ইসলামী আদর্শ বাস্তবায়নে কারো প্রতি হিংসা বিদ্বেষ ছড়ানো যাবে না।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম।

জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজীর সভাপতিত্বে ও ডা: মঞ্জুর আহমেদ সাকির পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়ো ফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা: লকিয়ত উল্যা, ব্যবসায়ী এম সাদেক, সৈয়দ একরামুল হক হারুন, মেশকাত উদ্দিন সেলিমসহ আলকরা, গুণবতী ও জগন্নাথদীঘি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের বিপুল সংখ্যক দায়িত্বশীলরা।