‘মাদক যেখানে, প্রতিরোধ সেখানে’—এই স্লোগান সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি ও মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামের সচেতন নাগরিক সমাজের যৌথ উদ্যোগে স্থানীয় হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ হাছান মজুমদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র সাংবাদিক এম. মোশাররফ হোসাইন।

বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক আহসান হাবীব বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিন উদ্দীন নয়ন এবং ওয়ার্ড জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন।

সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রেজাউল করিম মোল্লা, ব্যাংকার কাজী মামুনুর রশিদ, ডা. তাজুল ইসলাম, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, প্রবাসী ইমাম হোসেন পাটোয়ারী, কাজী মোহাম্মদ অপু, আয়কর আইনজীবী আবদুর রাজ্জাক, প্রবাসী আব্দুল হালিম পাটোয়ারী এবং সমাজসেবক সাঈদুর রহমান মোল্লা।

বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের সর্বসম্মতিক্রমে আহসান হাবীব বেপারীকে আহ্বায়ক এবং কাজী মহিন উদ্দীন নয়নকে সদস্যসচিব করে করপাটি ও বৈলপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম. মোশাররফ হোসাইন, সমাজসেবক কাজী মো. ইলিয়াছ, কাজী বশির আহমেদ, রেজাউল করিম মোল্লা, কাজী মামুনুর রশিদ, বেলায়েত হোসেন, ডা. তাজুল ইসলাম, আবুল কাশেম, কাজী হারুনুর রশিদ, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, কাজী ইমতিয়াজ উদ্দিন, আলমগীর হোসেন, মাকসুদুর রহমান, কাজী মোহাম্মদ অপু, মাওলানা বেলাল হোসেন, কাজী আব্দুল হান্নান নয়ন, সাদ্দাম হোসেন মোল্লা, কাজী সোহাগ, সাদেক হোসাইন, রুবেল ও আসাদুজ্জামান তন্ময়সহ আরও অনেকে।

সমাবেশ শেষে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।