ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন প্রতীকী ম্যারাথন আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা বাতায়ন থেকে শুরু করা হয়।

এ সময় জেলা শিল্পকলা একাডেমি এবং সুপার মার্কেট মোড় (শহিদ চত্বর) অতিক্রম করে পুরাতন বাস স্ট্যান্ড (আল্লাহু চত্বর) হয়ে একই পথে সেবা বাতায়নে এসে শেষ হয়।

ম্যারাথন উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

এছাড়া পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক শেখ মো: নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।