ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আট হাজার ৩০ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন (৩১) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে ফেনীস্থ র্যাব-৭-এর একটি টিম লালপোল মুহুরি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করে।
আটক নাছির কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুমখালী গ্রামের আবুল আলমের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা প্রাচারের খবর পেয়ে র্যাবের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরি ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়। রাত ১২টার দিকে চট্টগ্রাম থেকে ফেনীগামী একটি বাস তল্লাশি করে নাছিরের কাছ থেকে আট হাজার ৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব ফেনী মডেল থানায় একটি নিয়মিত মামলা করে। আসামিকে আজ সোমবার দুপুরে থানায় হস্তান্তর করা হয়।
র্যাবের সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক নাছির বিক্রির উদ্যেশে ইয়াবার চালান ফেনীতে নিয়ে আসছিল।
এদিকে আটক নাছিরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ফেনী মডেল থানা সূত্র নিশ্চিত করেছে।








