ঝিনাইদহ প্রতিনিধি
শিবির কর্মী শামীম হত্যা মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) বিকেলে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মোস্তাফিজুর রহমান বিজু শহরের আড়পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে। খবর নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, শিবির কর্মী হত্যা মামলায় মোস্তাফিজুর রহমান বিজুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মোস্তাফিজুর রহমান বিজু ঝিনাইদহ শহরে জেলা বিএনপির কার্যালয় অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও শিবিরকর্মী হত্যাকাণ্ডসহ পৃথক তিন মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।





