সুনামগঞ্জের শাল্লায় হাওরে গরু চড়াতে গিয়ে বজ্রাপাতে রিমন তালুকদার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে একটি গরুও মারা গেছে।

আজ সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে আটগাঁও গ্রামের পাশের কালিকোটা হাওরে এ দুর্ঘটনা ঘটে।

রিমন শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের জাহেদ তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে রিমন আটগাঁও গ্রামের পাশের কালিকোটা হাওরে গরু চড়াতে যান। এ সময় গুঁড়ি গুঁড় বৃষ্টি হচ্ছিল। হঠাৎ তীব্র বজ্রপাতে রিমনসহ একটি গরু ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে রিমনের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে মারা যাওয়া রিমন তালুকদারের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে । সূত্র : বাসস