জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাসুম বলেছেন, ‘দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। সেজন্য জামায়াতের জনশক্তিকে অতীতের যেকোনো সময়ের চাইতে ত্যাগ ও যোগ্যতার সাথে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনকল্যাণে কাজ করতে হবে। প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় ব্যাপক জনসমর্থন ও সংগঠন কায়েম করতে হবে। চৌদ্দ বা আঠারোর মতো নির্বাচন জনগণ মেনে নেবে না।’
শনিবার (২১ জুন) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীতে রুকন প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী নোয়াখালী শহর আমির মাওলানা ইউসূফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম।
আরো বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, ফেনী জেলা জামায়াতে আমির মুফতি মুহাম্মদ আবদুল হান্নান, কেন্দ্রীয় শূরা সদস্য ও কুমিল্লা জেলা জামায়াতের সেক্রেটারি ড. এ কে এম সারওয়ার উদ্দিন সিদ্দীকি, সহকারী সেক্রেটারি ঢাকা মহানগরী দক্ষিণ মোহাম্মদ ইয়াছিন আরাফাত, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ আবু তাহের, সদর উপজেলা আমির হাফেজ মহিউদ্দিন, সেক্রেটারি ডা: মিরাজ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মাওলানা মো: মায়াজ।








