মাদারীপুরের শিবচরে নিজ ঘর থেকে জমিলা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) রাতে শিবচর উপজেলা শিবরায়েরকান্দি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জমিলা শিবচর শিবচর পৌর এলাকা শিবরায়েরকান্দি গ্রামে সোনামিয়া মাদবরের মেয়ে ও মুসা মুন্সি স্ত্রী।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত রতন শেখ জানান, নিহত জমিরা লাশ ঝুলন্ত অবস্থায় ঘরের লোকজন উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
স্বজনরা জানিয়েছে, ঘরের ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছে জমিলা। তারা ঘরের দরজা ভেঙ্গে লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। ঘটনার রহস্য উদঘাটনের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
এছাড়া নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।








